ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: যুবদল নেতাসহ ৭ জন গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে টঙ্গীর হিমারদিঘী আমতলী কেরানিরটেক বস্তিতে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল ওই বস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গেলে মাদক কারবারিরা টের পেয়ে পুলিশকে ঘিরে ফেলে এবং তাদের ওপর হামলা চালায়। এ সময় কনস্টেবল আরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম, এসআই (নিরস্ত্র) নুরে আলম এবং কনস্টেবল জাহানারা ইসলামকে মারধর করে আহত করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে শাহীন আহমেদ রিজভী ওরফে শাহীন (৩৫), সোহেল (২৮), রায়হান (২৪), রওশন আরা (৪৫), সুমি আক্তার (২২), নূরজাহান (৫০) এবং বিউটি আক্তারকে (৩০) গ্রেপ্তার করে। তবে, ওই এলাকার শীর্ষ মাদক কারবারি রুনা আক্তার ওরফে রুনা বেগম (৩৪) পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত শাহীন আহমেদ রিজভী টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী এবং গাসিক ৪৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বলে জানা গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেন জানিয়েছেন, এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেছেন, গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ: ২ বিলিয়ন ডলারের বেশি আর্থিক ক্ষতির মুখে ব্যবহারকারীরা

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: যুবদল নেতাসহ ৭ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬