ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বাঁশখালীতে র‍্যাবের বড় অভিযান: ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। বুধবার সন্ধ্যায় বাঁশখালী গার্লস কলেজের সামনে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এই সাফল্য পায় আভিযানিক দলটি। উদ্ধারকৃত ১ লাখ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের সলিম উল্লাহ, মহেশখালীর হাসান মুরাদ এবং মজিদ আলম ওরফে মরজান। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছিল।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোয় জড়িত ভিপি ইমির জামিন মঞ্জুর

বাঁশখালীতে র‍্যাবের বড় অভিযান: ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩

আপডেট সময় : ১১:০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬