ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে তোলপাড় সৃষ্টি হয়েছে। আয়শা আক্তার নামের ওই শিশুটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির পরিবারের অভিযোগ, গত ৯ মাস ধরে ওই দম্পতির বাসায় কাজ করার সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং গত তিন মাস ধরে পরিবারের সাথে তার কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি।
ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী শিশুটির পরিবারের সাধারণ ডায়েরির ভিত্তিতে পুলিশ তাকে উদ্ধার করে। তবে অভিযুক্ত চিকিৎসক দম্পতি নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। চিকিৎসক নোমানের দাবি, শিশুটি তাদের বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে গিয়েছিল। সেই চুরির ঘটনা আড়াল করতেই তাদের বিরুদ্ধে নির্যাতনের মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। বর্তমানে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
রিপোর্টারের নাম 























