ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

তেল কম দেওয়ার দায়ে ধামরাইয়ে পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে একটি পেট্রোল পাম্পে গ্রাহকদের তেল কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পাম্পের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযুক্ত মনির হোসেন ধামরাই উপজেলা তরুণ দলের সভাপতি এবং সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী।

বুধবার রাতে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকার করিম ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালিত হয়। ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি অভিযানের নেতৃত্ব দেন। দীর্ঘদিন ধরে এই পাম্পে ডিজেলসহ বিভিন্ন জ্বালানি তেল বিক্রির সময় গ্রাহকদের পরিমাণের চেয়ে কম তেল দেওয়ার অভিযোগ ছিল। একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অভিযানকালে দেখা যায়, নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করা হচ্ছিল। পাম্পের মালিক মনির হোসেন জানান, মেশিনের সমস্যার কারণে এমনটি হতে পারে এবং ঘটনার দিন একটি মেশিনে সমস্যা দেখা দিয়েছিল। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বলেছেন, গ্রাহকদের স্বার্থরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

তেল কম দেওয়ার দায়ে ধামরাইয়ে পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬