ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

অর্থমন্ত্রী: বর্তমান সরকারের আমলে শেয়ার বাজারে লুটপাট হবে না

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সরকারের আমলে শেয়ার বাজারে কোনো লুটপাট হবে না। তিনি আরও জানান, আর্থিকখাত প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন আইন পাস করার আগে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনটি নিয়ে বিরোধীদলের আপত্তির প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, যেহেতু বিশেষ কমিটি বিলটি পরীক্ষা-নিরীক্ষা করেছে এবং তারপর বিলটি এখানে এসেছে, সেহেতু আর যাচাই-বাছাইয়ের জন্য দেওয়ার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তার বক্তব্যের পর বাংলাদেশে পুঁজিবাজারের তদারকি, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সিকিউরিটিজ বাজারের উন্নয়নের লক্ষ্যে বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন জাতীয় সংসদে পাস হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবে সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ২৫ জুলাই

অর্থমন্ত্রী: বর্তমান সরকারের আমলে শেয়ার বাজারে লুটপাট হবে না

আপডেট সময় : ০১:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬