ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

জামালপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে উপজেলার ১০৭৬ নম্বর সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মোট ৭৩২ পিস ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জব্দকৃত এসব চোরাচালানি পণ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবির এ ধরনের নজরদারি এবং কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোয় জড়িত ভিপি ইমির জামিন মঞ্জুর

জামালপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ

আপডেট সময় : ০১:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬