ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষার পরিবর্তে চলছে মাছ ধরার উৎসব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাস টানা ভারী বৃষ্টিতে পানিতে তলিয়ে যাওয়ায় সেখানে শিক্ষার পরিবর্তে এক ভিন্ন উৎসবের আমেজ দেখা দিয়েছে। শিক্ষার্থীরা এখন পড়াশোনার পরিবর্তে বৃষ্টির পানিতে মাছ ধরার উৎসবে মেতেছেন।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, শহরের ধর্মপুর এলাকায় অবস্থিত এই কলেজে প্রতি বছরের মতো এবারও চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী এবং আশপাশের স্থানীয় বাসিন্দারা। ক্যাম্পাসের বিভিন্ন ভবনের নিচতলা, শ্রেণিকক্ষ এবং প্রশাসনিক কক্ষগুলোতে হাঁটু সমান পানি জমে থাকায় শিক্ষা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী পানির কারণে ক্লাসে উপস্থিত হতে পারেননি, আবার যারা এসেছেন তারাও দুর্ভোগের শিকার হয়েছেন।

কলাভবন, বিজ্ঞান অনুষদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভবনসহ বেশ কয়েকটি ভবনের নিচতলা পানিতে তলিয়ে থাকায় শিক্ষার্থীদের চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস তলিয়ে গেলেও কলেজ প্রশাসন এর কোনো স্থায়ী সমাধানে উদ্যোগী হয়নি। যার ফলে, শিক্ষার্থী এবং স্থানীয়রা এখন মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েছেন।

কলেজ শিক্ষার্থী সোহাগ আল নূর বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম ভিক্টোরিয়া কলেজে মাছ ধরার উৎসব চলছে। কলেজ ক্যাম্পাস পানিতে তলিয়ে যাওয়ার ঘটনা প্রতি বছরই ঘটে, কিন্তু এর স্থায়ী কোনো সমাধান নেওয়া হয়নি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।’

এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা জানান, বাইরের পানি ক্যাম্পাসে আসে। ড্রেনেজ নির্মাণের জন্য প্রায় ৪০ লক্ষ টাকার একটি প্রকল্প টেন্ডার করা হয়েছে। যদিও এবারের বর্ষায় পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, গত বছরের তুলনায় ভোগান্তি কমাতে কিছু উন্নয়নমূলক কাজ করা হয়েছে। তবে, ঠিকাদাররা কাজ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবে সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ২৫ জুলাই

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষার পরিবর্তে চলছে মাছ ধরার উৎসব

আপডেট সময় : ১২:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬