সৌদি আরবে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এসেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন ঘোষণা অনুযায়ী, কর্মীরা হজ পালনের উদ্দেশ্যে সর্বোচ্চ ১৫ দিনের সবেতন ছুটি উপভোগ করতে পারবেন। শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং ধর্মীয় দায়িত্ব পালনে উৎসাহিত করতে সৌদি শ্রম আইনে এই বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এই ছুটি পেতে হলে কর্মীকে একই প্রতিষ্ঠানে অন্তত দুই বছর ধারাবাহিকভাবে কর্মরত থাকতে হবে। এছাড়া পুরো চাকরি জীবনে একজন কর্মী মাত্র একবারই এই বিশেষ ছুটির সুবিধা নিতে পারবেন এবং শুধুমাত্র যারা আগে কখনো হজ পালন করেননি, তারাই এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। প্রতিষ্ঠানের কাজের গতি ও প্রয়োজন বিবেচনায় নিয়ে নিয়োগকর্তারা নির্ধারণ করবেন, প্রতি বছর কতজন কর্মী একসাথে হজে যাওয়ার সুযোগ পাবেন।
রিপোর্টারের নাম 

























