মহান মে দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ইসলাম শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে। রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মর্যাদা’ শীর্ষক এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান।
তিনি আরও বলেন, ইসলামে শ্রমিককে যথাযথ মর্যাদা দেওয়ার নির্দেশনা রয়েছে এবং তাদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। সভায় সমন্বয় বিভাগের পরিচালক হাজেরা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সচিব শেখ মুর্শিদুল ইসলাম, পরিচালক আনিসুজ্জামান শিকদার, ড. হারুনর রশীদ, জাকির হোসেন প্রমুখ। বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশের উন্নয়ন এবং মানবিক আচরণ নিশ্চিত করার ওপর জোর দেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি এবং বৈশ্বিক শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রিপোর্টারের নাম 






















