ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ইলিশ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে নদীতে নামছেন জেলেরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দীর্ঘ দুই মাস পর পদ্মা ও মেঘনা নদীতে আবারও রুপালি ইলিশ ধরার উৎসবে মাততে যাচ্ছেন জেলেরা। জাটকা সংরক্ষণ ও ইলিশের বংশবিস্তারের লক্ষ্যে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। আজ বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার অপেক্ষায় থাকা চাঁদপুরের জেলেরা ইতিমধ্যে তাদের জাল ও নৌকা মেরামত করে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের অভিযান সফল করতে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে ছিল। চাঁদপুর নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কিছু অসাধু জেলে আইন অমান্য করার চেষ্টা করলেও সামগ্রিকভাবে অভিযানটি সফল হয়েছে এবং জেলেরা এখন নদীতে নামার জন্য প্রস্তুত।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুই মাসের এই অভিযানে প্রায় ৬০০ জেলেকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মৎস্য কর্মকর্তাদের আশা, কঠোরভাবে নিষেধাজ্ঞা পালিত হওয়ায় এবার নদীতে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। মধ্যরাত থেকেই জেলেরা পূর্ণ উদ্যমে নদীতে মাছ ধরতে নামবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে আল্টিমেটাম: ৫ আগস্টের মধ্যে না খুললে জনগণই খুলে দেবে

ইলিশ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে নদীতে নামছেন জেলেরা

আপডেট সময় : ০৭:৩৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬