ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কালকিনিতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা: ৪ শিক্ষককে অব্যাহতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে চলমান এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়ায় উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফ উল আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শ্যামা প্রসাদ পাল মিন্টু, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হল সুপার মো. নাসির উদ্দীন, কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ বৈরাগী এবং ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইজাজুল হক।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশ্নপত্র বিতরণে গুরুতর অনিয়মের অভিযোগ ওঠার পর একটি তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকদের তাৎক্ষণিকভাবে পরীক্ষা সংশ্লিষ্ট সকল কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বজায় রাখা হবে বলেও জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহামেডানকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইল বসুন্ধরা কিংস

কালকিনিতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা: ৪ শিক্ষককে অব্যাহতি

আপডেট সময় : ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬