ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অনার্স ও মাস্টার্স শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ আবু জাফর খান।

অনুষ্ঠানে চলতি শিক্ষাবর্ষে অনার্স পর্যায়ে জিপিএ-৫ অর্জনকারী ১৪ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মাদ আবু জাফর খান জাতি গঠনে তা’মীরুল মিল্লাতের গৌরবোজ্জ্বল ভূমিকা এবং ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ স্কলার তৈরির গুরুত্ব তুলে ধরেন। ওরিয়েন্টেশন সেশনে নতুন শিক্ষার্থীদের একাডেমিক জীবন ও ক্যারিয়ার গড়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সভাপতির বক্তব্যে ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত থেকে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে ১১ দলীয় জোটের কর্মসূচি

তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

আপডেট সময় : ০৫:৪৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬