বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে বড় ধরনের নিয়োগের ঘোষণা দিয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১ হাজার ৩৫ জন কর্মীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে শারীরিক পরীক্ষায় অংশ নিতে হবে। আগামী ১৯ মে ২০২৬ তারিখ সকাল ৯টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুধুমাত্র শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য প্রার্থীদেরই পরবর্তী লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। কর্মস্থল হিসেবে নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনকারীর বয়স ১৯ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং ২০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার। সংশ্লিষ্ট জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে উপস্থিত হয়ে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
রিপোর্টারের নাম 

























