ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

সরিষাবাড়ীতে ফিলিং স্টেশনে বিক্ষোভে উত্তাল, অভিযোগের তীর সাবেক ছাত্রলীগ নেতার দিকে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার ঝিনাই ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রিকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি সিন্ডিকেটের প্রভাবের কারণে সাধারণ বাইকার এবং জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

বুধবার রাতে ফিলিং স্টেশনটিতে বিক্ষোভ ও প্রধান সড়ক অবরোধের ঘটনা ঘটে। এই ঘটনার নেপথ্যে একজন নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতার ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় উত্তেজিত জনতা ফিলিং স্টেশনের কর্মচারীদের প্রায় দেড় ঘণ্টা অফিসকক্ষে আটকে রাখে।

স্থানীয় সূত্রমতে, সকাল থেকেই স্টেশনটিতে তেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইন পড়ে। সন্ধ্যা ৬টা পর্যন্ত তেল বিতরণ করা হয়। অভিযোগ রয়েছে, সরিষাবাড়ী পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ তেল বিতরণে ‘সহযোগিতার’ নামে দীর্ঘ সময় ডিসপেনসার মেশিনের পাশে অবস্থান করেন। স্থানীয়দের দাবি, তিনি সাংবাদিক, শিক্ষক এবং জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের তেল নিতে বাধা দেন এবং তাদের সঙ্গে অসদাচরণ করেন। সন্ধ্যার পর তিনি বাইকারদের বিক্ষোভে অংশ নিতে উসকানি দেন বলেও অভিযোগ রয়েছে।

ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে তেল বিতরণ শুরু হয়েছিল। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টার দিকে তেল সরবরাহ বন্ধ করা হয়। এরপর কিছু লোক পাম্পের সামনে ভিড় করে হট্টগোল শুরু করে এবং সড়ক অবরোধ করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ তুহিন তালুকদার বলেন, স্টেশনে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক। তবে সুশৃঙ্খলভাবে বিতরণ করা যাচ্ছে না। এসএসসি পরীক্ষা এবং যানজট বিবেচনায় সপ্তাহে তিন দিন তেল বিতরণ করা হচ্ছে। কিছু মানুষের অসহযোগিতার কারণে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে তিনি বলেন, তেল নেওয়ার সময় অনেকেই ভিড় করেন, কে কোন পদে আছেন তা যাচাই করা সম্ভব হয় না। ব্যক্তিগতভাবে তিনি তাকে তেমন চেনেন না।

তবে স্থানীয়দের একটি অংশ দাবি করছে, অভিযুক্ত ফারুক আহমেদ এলাকায় প্রভাবশালী একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং পূর্বের রাজনৈতিক পরিচয়ের কারণে প্রভাব বিস্তার করে আসছেন। এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সামান্য উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক ছাপিয়ে শুরু হলো বিশ্বকাপ, নতুন বাস্তবতার মুখোমুখি আয়োজকরা

সরিষাবাড়ীতে ফিলিং স্টেশনে বিক্ষোভে উত্তাল, অভিযোগের তীর সাবেক ছাত্রলীগ নেতার দিকে

আপডেট সময় : ০২:৪১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬