ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

সুস্থ সমাজ গঠনে সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক

মাদকমুক্ত ও সুন্দর সমাজ বিনির্মাণে যুবসমাজকে সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বুধবার রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নৃত্য দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, বর্তমান প্রজন্মের তরুণরা প্রযুক্তির ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ায় সৃজনশীল জগত থেকে দূরে সরে যাচ্ছে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের নৃত্য, সঙ্গীত ও খেলাধুলার মতো সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এ সময় তিনি জানান, ডিএসসিসি পরিচালিত সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে এবং তরুণদের মানসম্মত প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান: ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সুস্থ সমাজ গঠনে সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় : ১১:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬