ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

দিনাজপুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, থানা ঘেরাও করে বিক্ষোভ

দিনাজপুরের কাহারোল উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও দলের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার দিবাগত রাতে কাহারোল থানায় এই কর্মসূচি পালন করা হয়। অভিযুক্ত মো. শামীম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী ডেকোরেশন ব্যবসায়ী হরিচন্দ্র জানান, মঙ্গলবার রাতে তিনি তার ছেলের মোটরসাইকেল থেকে বের করা দুই লিটার পেট্রোল নিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা তাকে আটক করেন। তল্লাশিতে আপত্তিকর কিছু না পেলেও পেট্রোল নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা বিএনপি নেতা শামীমকে ফোন দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, শামীম ওই ব্যবসায়ীকে আইনি জটিলতার ভয় দেখিয়ে ১৫ হাজার টাকা দাবি করেন এবং তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা আদায় করেন। বাকি ৫ হাজার টাকা পরের দিন দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে উপজেলা যুবদলের আহ্বায়ক সাদেক হোসেন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলামের নেতৃত্বে বিক্ষুব্ধ জনতা ও নেতাকর্মীরা থানার ভেতরেই বিক্ষোভ প্রদর্শন করেন। ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সাইদুল ইসলাম রুবেল জানান, অভিযুক্ত নেতার কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ এবং তারা তার দৃষ্টান্তমূলক শাস্তি চান। তবে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত না জেনে তিনি কোনো মন্তব্য করবেন না।

কাহারোল থানার (এসপি সার্কেল) মনিরুজ্জামান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অভিযুক্ত বিএনপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেটে ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা: বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ

দিনাজপুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, থানা ঘেরাও করে বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৫২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬