রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার ও প্রতিযোগিতা। ‘পিএসআরইএফ ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ’ শীর্ষক এই আয়োজনে নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা এবং শিল্পখাতে সবুজ রূপান্তর নিয়ে আলোচনা করা হয়।
রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে সৌরশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি এখন আর বিলাসিতা নয়, বরং টিকে থাকার জন্য অপরিহার্য। রুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজ (আইইইএস) এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর যৌথ আয়োজনে ৩৩টি দল তাদের উদ্ভাবনী পরিকল্পনা প্রদর্শন করে।
রিপোর্টারের নাম 

























