ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

সংসদে সময় বাড়াতে স্বাস্থ্যমন্ত্রীর অভিনব কৌশল, পাল্টা আবদার ডেপুটি স্পিকারের

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বাড়তি সময় পেতে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলকে দেখা গেল বেশ কৌশলী ভূমিকায়। নির্ধারিত ৮ মিনিটের সাথে আরও ৪ মিনিট সময় বাড়িয়ে নিতে তিনি ডেপুটি স্পিকারের নির্বাচনি এলাকার হাসপাতালের উন্নয়নের প্রতিশ্রুতি দেন। একপর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে সময় বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানালে সংসদ কক্ষে হাসির রোল পড়ে যায়।

অন্যদিকে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীও একই কায়দায় সময় বাড়ানোর আবেদন জানালে ডেপুটি স্পিকার তাকে শিল্পকলা একাডেমি ও বাদ্যযন্ত্রের প্রতিশ্রুতি দিতে বলেন। এমন নাটকীয় ও হাস্যরসাত্মক মুহূর্তের মধ্য দিয়ে সংসদ অধিবেশনের কার্যক্রম এগিয়ে চলে, যেখানে মন্ত্রীরা নিজ নিজ এলাকার উন্নয়নের শর্তে অতিরিক্ত কথা বলার সুযোগ করে নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল নয়, কোরআনেই হোক শৈশবের শুরু

সংসদে সময় বাড়াতে স্বাস্থ্যমন্ত্রীর অভিনব কৌশল, পাল্টা আবদার ডেপুটি স্পিকারের

আপডেট সময় : ০৭:৪৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬