ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ: কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহ কারাগারে

সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হওয়া কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি এ আদেশ দেন।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, গত সোমবার রাতে আমিনুর তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কুরুচিপূর্ণ পোস্ট দেন। এর ফলে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।

এই ঘটনায় মঙ্গলবার নবাবগঞ্জ থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আলাউদ্দিন নামে এক ব্যক্তি মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মহিষদিয়া এলাকা থেকে আমিনুরকে গ্রেপ্তার করে। বুধবার তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল নয়, কোরআনেই হোক শৈশবের শুরু

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ: কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহ কারাগারে

আপডেট সময় : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬