বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে পতনের হুমকির কঠোর জবাব দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, যারা সরকারকে পতনের হুমকি দিচ্ছে, তাদেরই বিরোধী দলের অবস্থান থেকে সরিয়ে দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় এসেছে। তিনি অভিযোগ করেন, বিরোধী দলের কর্মকাণ্ড এবং উসকানিমূলক বক্তব্যের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হয়ে উঠছে। সংসদ নেতার নির্দেশে রাজপথে থেকে ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যেভাবে ভূমিকা পালন করা হয়েছে, একইভাবে দেশের স্থিতিশীলতা রক্ষায় যেকোনো পরিস্থিতির মোকাবিলা করার প্রস্তুতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 

























