পাবনার ভাঙ্গুড়ায় দুর্নীতি প্রতিরোধ ও নৈতিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করে দুদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে’—এমন বিষয়বস্তুর ওপর ভিত্তি করে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে মমতা-মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং অষ্টমনিষা হাসিনা-মোমেন বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী মানসিকতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























