ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

১০ জেলায় ১৩০০ সুবিধাবঞ্চিত শিশুর ঈদ রাঙালো ইউনিস্যাব

দেশের সুবিধাবঞ্চিত ও পথশিশুদের ঈদের আনন্দ ভাগ করে নিতে এক অনন্য উদ্যোগ নিয়েছে ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)। ‘স্ট্রিট চিলড্রেনদের জন্য ঈদ’ শীর্ষক কর্মসূচির আওতায় দেশের ১০টি জেলার এক হাজার তিনশরও বেশি শিশুর মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছে সংগঠনটি। এই মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।

মাসব্যাপী পরিচালিত এই কর্মসূচিতে ইউনিস্যাবের শতাধিক স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম, ব্যক্তিগত পরিচ্ছন্নতা সামগ্রী এবং উন্নত মানের খাদ্য। মূলত উৎসবের আমেজ বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতেই এই আয়োজন করা হয়।

রাজধানী ঢাকার বাটারফ্লাই স্কুল ও লিডোসহ বিভিন্ন স্থানে ৩১১টি প্যাকেজ বিতরণ করা হয়। এছাড়া চট্টগ্রামের বন গবেষণাগার উচ্চবিদ্যালয় মাঠ ও খাগড়াছড়ির রামগড়ে এতিম শিশুদের মাঝে উপহার তুলে দেওয়া হয়েছে। রামগড়ের আয়োজনে শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবারও ব্যবস্থা ছিল। চট্টগ্রাম বিভাগে সব মিলিয়ে ১৬৩ জন শিশু এই সুবিধা পেয়েছে।

দেশের অন্যান্য প্রান্তের মধ্যে বরিশাল বিভাগে ২৩৪ জন, রাজশাহীতে ১৭২ জন এবং রংপুরের প্রতিশ্রুতি আবাসিক স্কুলে ১৮৯ জন শিশুর মাঝে উপহার পৌঁছে দেওয়া হয়। এছাড়া শরীয়তপুর, পাবনা, জয়পুরহাট, কুমিল্লা ও খুলনা জেলাতেও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আয়োজক সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য কেবল উপহার সামগ্রী বিতরণ নয়, বরং অবহেলিত শিশুদের সাথে সময় কাটিয়ে তাদের গুরুত্ব বোঝানো এবং তাদের আনন্দ ভাগ করে নেওয়া। ভবিষ্যতে এ ধরনের জনহিতকর কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল নয়, কোরআনেই হোক শৈশবের শুরু

১০ জেলায় ১৩০০ সুবিধাবঞ্চিত শিশুর ঈদ রাঙালো ইউনিস্যাব

আপডেট সময় : ০৬:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬