ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ফেনসিডিল পাচারের দায়ে আদিতমারীর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের কারাদণ্ড

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরকে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রওশন আলম এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১২ সালে একটি পিকআপ ভ্যানে ভুট্টার আড়ালে ৩৪৪ বোতল নিষিদ্ধ ফেনসিডিল পাচারের সময় পুলিশ তাকে আটক করেছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং বিকেলেই তাকে জেলহাজতে পাঠানো হয়। রাষ্ট্রেপক্ষের আইনজীবীরা এই রায়কে মাদক নির্মূলে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল নয়, কোরআনেই হোক শৈশবের শুরু

ফেনসিডিল পাচারের দায়ে আদিতমারীর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬