ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

সিরাজগঞ্জে ১৮ মামলার দুই আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলার আসামি আলমাস হোসেন এবং ইমরান হোসেন। তাদের বিরুদ্ধে আদালতে যথাক্রমে ৮টি ও ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী জানান, রেলওয়ে স্টেশন এলাকাকে অপরাধমুক্ত করতে পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। গত দুই মাসে মোট ১৫ জন ডাকাতকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। বুধবার দুপুরের দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেটে ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা: বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ

সিরাজগঞ্জে ১৮ মামলার দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬