রাজধানীর কদমতলীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে সৎ মামা মো. সোহান আলম তপুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। বুধবার বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, যা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৮ মে চিকিৎসার জন্য ঢাকায় এসে ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের বাসায় আশ্রয় নিয়েছিল। সেই সুযোগে আসামি কৌশলে শিশুটিকে ফুসলিয়ে নির্জনে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর থেকে আসামি ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় প্রদান করেন। রায় ঘোষণার পর আসামি তপুকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 























