জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, তিনি সাংবিধানিক পদ হিসেবে রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করেন, কিন্তু ব্যক্তি সাহাবুদ্দিন চুপ্পুকে ধন্যবাদ জানাতে তিনি অপারগ।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হুইপ বলেন, ওই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের মায়েদের কাছে তিনি কথা দিয়েছেন রাষ্ট্রপতির পদের মর্যাদা রক্ষা করার। তবে ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতিকে ধন্যবাদ না জানাতে পারার কারণ হিসেবে তিনি নিজের অস্বস্তির কথা তুলে ধরেন। এছাড়া তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জাতীয় সংসদের পরিবেশ এবং ফ্যাসিবাদী আচরণের কঠোর সমালোচনা করেন। তিনি গণভবন ও সংসদ ভবনে ঘটে যাওয়া ভাঙচুরকে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন।
রিপোর্টারের নাম 

























