ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

বিএনপির মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রশ্ন তুললেন এটিএম আজহারুল ইসলাম

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত একটি দল কীভাবে নিজেকে মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপিতে মুক্তিযোদ্ধা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে তাদের দাবি ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আজহারুল ইসলাম বলেন, এই আন্দোলন কেবল সরকার পরিবর্তনের জন্য ছিল না, বরং এটি ছিল একটি সামগ্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা। এছাড়া তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও আধিপত্যবাদবিরোধী রাজনীতির জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তিনি আরও দাবি করেন, গত ১৬ বছরে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল নয়, কোরআনেই হোক শৈশবের শুরু

বিএনপির মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রশ্ন তুললেন এটিএম আজহারুল ইসলাম

আপডেট সময় : ০৬:২৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬