সুনামগঞ্জের মধ্যনগরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের তীব্র চাপে বোলাই নদীর বাঁধ ভেঙে জিনারিয়া হাওরের ফসলি জমি তলিয়ে গেছে। এতে দূর-দূরান্ত থেকে আসা জিরাতি কৃষকদের ছয় মাসের হাড়ভাঙা পরিশ্রম ও স্বপ্ন মুহূর্তেই পানির নিচে তলিয়ে গেল। চামরদানী ইউনিয়নের মুখশেদপুর এলাকায় অস্থায়ী বসতি গড়ে তারা যে ধান চাষ করেছিলেন, তা এখন পুরোপুরি ধ্বংসের মুখে।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, ধারদেনা করে ও পরিবার-পরিজন ছেড়ে তারা এই হাওরে চাষাবাদ করেছিলেন। কিন্তু অকাল বন্যায় ফসলের পাশাপাশি তাদের বেঁচে থাকার সম্বলও হারিয়ে গেছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বাঁধ ভাঙার ফলে হাওরের উল্লেখযোগ্য পরিমাণ জমি এখন পানির নিচে। এই বিপর্যয়ে কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন।
রিপোর্টারের নাম 

























