কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ বোরহান উদ্দিন (২৪) নামের এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটক হওয়া বোরহান উদ্দিন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে।
মঙ্গলবার মধ্যরাতে কোস্ট গার্ডের ইনানি স্টেশন মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বোরহান উদ্দিনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।
জব্দ করা গাঁজা এবং আটক পাচারকারীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
রিপোর্টারের নাম 
























