ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

জুলাই সনদ নিয়ে সরকারের গণবিরোধিতা: জামায়াত আমিরের তীব্র সমালোচনা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ করেছেন যে, জুলাই সনদের পক্ষে জনগণ ব্যাপকভাবে রায় দিলেও সরকার তা উপেক্ষা করে গণবিরোধিতায় লিপ্ত হয়েছে। তিনি এটিকে ক্ষমতাসীনদের সুস্থ চিন্তার অভাব এবং চরম ফ্যাসিবাদী ও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।

সেলিম উদ্দিন সরকারকে ফ্যাসিবাদী পথ পরিহার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অন্যথায় জনগণকে জবাবদিহিতা থেকে সরকার মুক্তি পাবে না।

বুধবার রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট রোডস্থ ‘শাদী মহল’ অডিটরিয়ামে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বাড্ডা দক্ষিণ থানা ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং ঢাকা নগরীর মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের দিকে তাকিয়ে আছে। জামায়াত ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দীর্ঘ পরিসরে আপসহীন আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি জোট সরকারের জনজীবনের মৌলিক সমস্যা সমাধানে ব্যর্থতার সমালোচনা করে সেলিম উদ্দিন বলেন, সরকার জ্বালানী সঙ্কট নিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে। পর্যাপ্ত জ্বালানী মজুদের সরকারি দাবি সত্ত্বেও দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মানুষ তেল পাচ্ছে না।

সমাবেশে থানা আমির মাসউদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

জুলাই সনদ নিয়ে সরকারের গণবিরোধিতা: জামায়াত আমিরের তীব্র সমালোচনা

আপডেট সময় : ০৩:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬