নওগাঁর নিয়ামতপুরে পুলিশের এক বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের নেহেন্দা গ্রামে এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেহেন্দা গ্রামে অভিযান চালিয়ে মোশরাফুল ইসলাম (৪৫) ও একরামুল হক (৪০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। মোশরাফুল ওই গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে এবং একরামুল একই এলাকার আফাজ উদ্দিনের সন্তান। তাদের কাছ থেকে নিষিদ্ধ ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























