চাঁদপুরের কচুয়ায় বেপরোয়া গতির দুই গাড়ির পাল্লাপাল্লিতে ইব্রাহিম হোসেন সাগর নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর আঞ্চলিক সড়কের ডুমুরিয়া ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে শাহাদাত হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জ থেকে আসা একটি মাইক্রোবাস ও পিকআপ একে অপরকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়। নিহত সাগর কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শাসনগাছা গ্রামের বাসিন্দা এবং পেশায় বাস সুপারভাইজার ছিলেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানিয়েছেন, ঘাতক গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিপোর্টারের নাম 
























