ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

হাবিপ্রবিতে নতুন ৪ সহকারী প্রক্টর নিয়োগ, দায়িত্বকাল ২০২৬ সাল পর্যন্ত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) চারজন নতুন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টররা হলেন কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. ফারুক হাসান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মবিনুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবিব এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. ইউসুফ।

বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে জানানো হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয়ের সকল বিধি-বিধান মেনে চলতে বাধ্য থাকবেন। দায়িত্ব পালনের জন্য তারা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এই নিয়োগ আদেশ আগামী ২১ এপ্রিল ২০২৬ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন: গণমাধ্যমের ইতিবাচক প্রভাব

হাবিপ্রবিতে নতুন ৪ সহকারী প্রক্টর নিয়োগ, দায়িত্বকাল ২০২৬ সাল পর্যন্ত

আপডেট সময় : ০৬:৫৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬