ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

কারাবন্দিদের লেনদেনে স্বচ্ছতা ও গতি আনতে কারা অধিদপ্তরের নতুন উদ্যোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কারাগারে বন্দিদের টাকা জমা দেওয়া, ক্যান্টিন সুবিধা গ্রহণ এবং অন্যান্য লেনদেন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে সোনালী পেমেন্ট গেটওয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কারা অধিদপ্তর। এই উদ্যোগের ফলে বন্দিদের ভোগান্তি কমবে এবং পুরো প্রক্রিয়াটি আরও জবাবদিহিমূলক হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার কারা অধিদপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কারা সূত্র জানিয়েছে, নতুন এই ক্যাশলেস সিস্টেম চালু হলে অনিয়মের সুযোগ হ্রাস পাবে এবং সেবা গ্রহণ প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।

এই সেবা চালু হওয়ার পর কারাগারে থাকা হাজতি ও কয়েদিদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম ও বিধিমালা লঙ্ঘন: বরিশালে দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

কারাবন্দিদের লেনদেনে স্বচ্ছতা ও গতি আনতে কারা অধিদপ্তরের নতুন উদ্যোগ

আপডেট সময় : ০৬:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬