ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ইসলামী ব্যাংকে ‘এস আলম’র প্রভাব: অর্থমন্ত্রীর ‘জানালা’ নিয়ে শঙ্কা প্রকাশ জামায়াত এমপির

অর্থমন্ত্রীর কথায় খুলে দেওয়া ‘জানালা’ দিয়ে ‘এস আলম’ গ্রুপ ইসলামী ব্যাংকে প্রবেশ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (ঢাকা-১২) সাইফুল আলম খান। তিনি বলেছেন, এই ব্যাংকের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক এবং এটি দেশের অর্থনীতির উপর বড় আঘাত হানতে পারে।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সাইফুল আলম বেসরকারি খাতের এই বৃহৎ ব্যাংকের বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি বলেন, গণমাধ্যমে এসেছে যে ইসলামী ব্যাংক থেকে একদিনে ৭০৫ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। তিন দিনের টাকা জমা ও উত্তোলনের প্রতিবেদনে দেখা যাচ্ছে ব্যাংকের অবস্থা নেতিবাচক দিকে যাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় সব বেসরকারি ইসলামী ব্যাংকেই লুটপাট করা হয়েছে এবং এর জন্য ‘এস আলম’ ও তার দোসররা দায়ী। ব্যাংক রেজুলেশন অ্যাক্ট ২০২৬-এর মাধ্যমে অর্থমন্ত্রী যে ‘জানালা খুলে দেওয়ার’ কথা বলেছেন, সেটি দিয়ে ‘এস আলম’ এসে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সাইফুল আলম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ব্যাংককে বাঁচাতে হবে। কারণ, ইসলামী ব্যাংকের প্রায় এক কোটি ২০ লাখ গ্রাহক রয়েছে। একটি বেসরকারি ব্যাংকের এত সংখ্যক গ্রাহক থাকা দেশের জন্য সুখবর। কিন্তু আজ যদি ইসলামী ব্যাংক ধ্বসে পড়ে, তবে তা দেশের অর্থনীতির ওপর বড় আঘাত হানবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবনঘনিষ্ঠ গল্পের টেলিফিল্মে দর্শকদের মন জয় করলেন রিচি সোলায়মান

ইসলামী ব্যাংকে ‘এস আলম’র প্রভাব: অর্থমন্ত্রীর ‘জানালা’ নিয়ে শঙ্কা প্রকাশ জামায়াত এমপির

আপডেট সময় : ০৬:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬