ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ও চীনের সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করার তাগিদ

বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) একেএম শামছুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সাক্ষাৎকালে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশ ও চীনের মধ্যে চলমান প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠকে উভয় পক্ষই দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার কৌশলগত বন্ধনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বৈঠকে দুই দেশের সামরিক সম্পর্কের উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাষ্ট্রদূতের সঙ্গে একটি প্রতিনিধিদলও এই সাক্ষাতে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবনঘনিষ্ঠ গল্পের টেলিফিল্মে দর্শকদের মন জয় করলেন রিচি সোলায়মান

বাংলাদেশ ও চীনের সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করার তাগিদ

আপডেট সময় : ০৬:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬