ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সাংবাদিকের ওপর হামলা: আসামিদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

কুমিল্লার বুড়িচংয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিবাদে এবং অভিযুক্ত সালাহউদ্দিনসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাংবাদিক সমাজ। মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বক্তারা অভিযোগ করেন, বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নে একটি জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় এক নেতার নেতৃত্বে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এই ঘটনায় থানায় মামলা করা হলেও ছয়দিন পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা।

মানববন্ধনে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তারা আরও বলেন, দুর্নীতির সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম ও বিধিমালা লঙ্ঘন: বরিশালে দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সাংবাদিকের ওপর হামলা: আসামিদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

আপডেট সময় : ০৬:৫১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬