ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের সাথে দপ্তর প্রধানদের মতবিনিময়: মাদক প্রতিরোধ ও সমন্বিত কর্মের আহ্বান

রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের সাথে কর্মরত সকল দপ্তর প্রধানদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অডিটোরিয়াম হলে আয়োজিত এই সভায় জেলা প্রশাসক বিভিন্ন উপজেলায় মাদক প্রতিরোধের উপর বিশেষ নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক আফরোজা পারভীন কৃষি, প্রাণী সম্পদ, স্বাস্থ্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ এবং অন্যান্য দপ্তর প্রধানগণ। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম ও বিধিমালা লঙ্ঘন: বরিশালে দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের সাথে দপ্তর প্রধানদের মতবিনিময়: মাদক প্রতিরোধ ও সমন্বিত কর্মের আহ্বান

আপডেট সময় : ০৬:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬