ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী দক্ষ জনশক্তি তৈরিতে বিটাকের অগ্রণী ভূমিকা: সনদ বিতরণ ও জব ফেয়ার অনুষ্ঠিত

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) সম্প্রতি ‘Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)’ প্রকল্পের আওতায় চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কিত অ্যাডভান্সড ট্রেনিং প্রোগ্রাম এবং বেসিক ট্রেনিং প্রোগ্রামের ৪র্থ ব্যাচের প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ ও জব ফেয়ারের আয়োজন করেছে। বিটাকের অ্যাডভান্সড ট্রেইনিং এন্ড ইনোভেশন কমপ্লেক্স (এটিআইসি) ভবনে অনুষ্ঠিত এই আয়োজনটি প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং শিল্পখাতের মধ্যে একটি কার্যকর সংযোগ স্থাপনের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ ওয়ালিদ হোসেন। তিনি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন যে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের শিল্পখাতে প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বিটাকে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী একাধিক নতুন প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। পরে তিনি ১৮০ জন প্রশিক্ষনার্থীর হাতে সনদপত্র ও কিছু নিয়োগপত্র তুলে দেন এবং শিল্প প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক, বিটাক, জনাব মো. ফিরোজ উদ্দিন। তিনি বলেন, উন্নত দেশ গড়তে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিটাক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যুবসমাজকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি করে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নারী-পুরুষদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের বিশাল সুযোগ তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবনঘনিষ্ঠ গল্পের টেলিফিল্মে দর্শকদের মন জয় করলেন রিচি সোলায়মান

চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী দক্ষ জনশক্তি তৈরিতে বিটাকের অগ্রণী ভূমিকা: সনদ বিতরণ ও জব ফেয়ার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬