ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস পালন করল আকিজ রিসোর্স

দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ রিসোর্স ‘মনোসামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি, শোভন কর্মপরিবেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব কর্মক্ষেত্র নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস পালন করেছে। মঙ্গলবার বিভিন্ন কারখানায় দিনব্যাপী র্যালি, সচেতনতামূলক সেমিনার এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনসিয়ালস, আকিজ সিমেন্ট, আকিজ ইস্পাত, আকিজ রেডিমিক্স কংক্রিট, আকিজ অ্যাসফল্ট প্ল্যান্ট, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং, আকিজ পলিফাইবার, আকিজ ফিড এবং আকিজ বিল্ডিং সলিউশনস-এর কারখানাসমূহে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি, আকিজ রিসোর্সের চ্যারিটি সংস্থা শেখ ফারিক উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট ও লিভার কেয়ার ভ্যাকসিনেশন-এর যৌথ উদ্যোগে কর্মীদের জন্য হেপাটাইটিস বি পরীক্ষা ও টিকাদান কার্যক্রমও পরিচালিত হয়।

অনুষ্ঠানে আকিজ রিসোর্স-এর হেড অব কর্পোরেট সার্ভিসেস মেজর জাহিদুল হাসান (অব.) বলেন, ‘কর্মীর মানসিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা আকিজ রিসোর্সের অন্যতম প্রধান নীতি। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও মানসিক ভারসাম্যের ভিত্তিতে গড়ে ওঠা কর্মপরিবেশই দীর্ঘমেয়াদে টেকসই উৎপাদনশীলতা নিশ্চিত করে।’

আকিজ রিসোর্স-এর ইএসজি-সাসটেইনেবিলিটি লিড জনাব রাহাজুল আমীন বলেন, ‘মনোসামাজিক স্বাস্থ্য আমাদের ইএসজি কাঠামোর একটি পরিমাপযোগ্য সূচক। কর্মক্ষেত্রে মানসিক চাপ ব্যবস্থাপনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতিকে আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে থাকি।’

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে প্রতি বছর ২৮ এপ্রিল বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। আকিজ রিসোর্স প্রতি বছর এই দিবস পালনের মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবনঘনিষ্ঠ গল্পের টেলিফিল্মে দর্শকদের মন জয় করলেন রিচি সোলায়মান

বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস পালন করল আকিজ রিসোর্স

আপডেট সময় : ০৬:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬