ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বোয়ালখালীতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের নন্দীপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রনি ওই এলাকার মৃত বুলবুল চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজের মুরগির খামারে বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে অসাবধানতাবশত রনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রনিকে যখন হাসপাতালে আনা হয়, তার আগেই তার মৃত্যু হয়েছিল। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি অবগত হয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিআইএ স্থাপনায় ইরানের নির্ভুল হামলা: রাশিয়ার সহায়তার গুঞ্জন

বোয়ালখালীতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬