ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মেসে সহপাঠীর হামলার শিকার ঢাকা কলেজের শিক্ষার্থী, ঢামেকে ভর্তি

রাজধানীর লালবাগে এক মেসে বসবাসকারী ঢাকা কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহের হোসেন নয়নের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, পাশের কক্ষে থাকা এক নেশাগ্রস্ত ব্যক্তি তালা দিয়ে আঘাত করে নয়নকে গুরুতর আহত করেছেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নয়নের গ্রামের বাড়ি বরগুনা জেলায়। তার সহপাঠী মাসুদ রানা জানান, ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নয়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অভিযুক্ত ব্যক্তিকে মেসেই খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে বাড়ির মালিকের সঙ্গে কথা বলতে গেলে স্থানীয় কিছু লোক তাদের ঘিরে ফেলে। এমন পরিস্থিতিতে তারা আইনি সহায়তার জন্য লালবাগ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির তথ্য অনুযায়ী, গত ২৩ জুলাই বিকেল আনুমানিক ৫টার দিকে মেসের টাকার হিসাব-নিকাশ নিয়ে নয়ন ও অভিযুক্ত ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি নয়নকে তার কক্ষের দরজা বন্ধ করে তালা দিয়ে সজোরে মাথায় আঘাত করেন, এতে নয়ন মারাত্মকভাবে আহত ও রক্তাক্ত হন। ভুক্তভোগী শিক্ষার্থী ও তার সহপাঠীরা অভিযুক্ত ব্যক্তির দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। লালবাগ থানা পুলিশ জানিয়েছে, জিডি গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

মেসে সহপাঠীর হামলার শিকার ঢাকা কলেজের শিক্ষার্থী, ঢামেকে ভর্তি

আপডেট সময় : ০২:৩৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬