ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

স্পিকারের দেশে ফেরা: রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান জল্পনা-কল্পনার মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো আগাম তথ্য নেই। তবে তিনি সংবিধানের বিধান স্মরণ করিয়ে দিয়ে বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং এর পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

শুক্রবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে পৌঁছান স্পিকার। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে জানতে চাইলে স্পিকার বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করল, কী করল—আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পারব।’

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে তিনি স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করবে। এটাই সংবিধানের বিধান।’

বিভিন্ন মাধ্যমে চলা আলোচনার বিষয়ে স্পিকার বলেন, ‘আপনারা যা শুনেছেন, আমিও তাই শুনেছি। উনি কী করবেন, না করবেন, আমি জানি না। পদত্যাগ করলে সেই অনুযায়ী যা বিধান তা-ই হবে। এখন কোনো কিছু বলা কেবলই অনুমান।’

নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, তার দেশে ফেরার কথা ছিল ২৬ জুলাই। তবে ব্যক্তিগত কাজ ও চিকিৎসকের পরামর্শে মেডিকেল চেকআপ আগেই শেষ হওয়ায় তিনি দুই দিন আগে ফিরে এসেছেন।

রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী দায়িত্ব স্পিকারের ওপর বর্তাবে কি না—এমন প্রশ্নে তিনি স্পষ্ট করেন, ‘সংবিধান অনুযায়ী এটা একটা প্রথা। দেশের সংবিধানে লেখা আছে, যখন রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তখন স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, যা তিন মাসের মধ্যে করতে হয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

স্পিকারের দেশে ফেরা: রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন

আপডেট সময় : ০২:৪০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬