ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, দেশে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা চরম সংকটে। একজন প্রথম শ্রেণির কর্মকর্তার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি অভিযোগ করেন, অপরাধীদের শনাক্ত করতে প্রশাসনের দীর্ঘসূত্রতা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে। অবিলম্বে খুনিদের আইনের আওতায় আনা না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে। তারা সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই এ ধরনের অপরাধ বারবার ঘটছে। শিক্ষার্থীরা বুলেট বৈরাগীর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন: গণমাধ্যমের ইতিবাচক প্রভাব

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৫:৩৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬