ঢাকা ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বোরো ফসলের জমি তলিয়ে যাওয়ার শঙ্কা

ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সুনামগঞ্জের মধ্যনগরের এরন বিল এলাকায় পানি ঢুকে পড়ার ফলে কয়েকশ হেক্টর বোরো জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে মনাই নদীতে পাহাড়ি ঢলের তীব্রতা বাড়লে হামিদপুর গ্রামের পাশের একটি সড়ক ভেঙে কৃষিজমিতে পানি প্রবেশ শুরু করে।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধ করা না গেলে হাওরের ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়বে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ওই এলাকায় ১১৪ হেক্টর জমির মধ্যে প্রায় ৪০ হেক্টরের ফসল ইতিমধ্যে কাটা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয় বরং একটি সড়ক, যা ঢলের চাপে ভেঙে গেছে। বর্তমানে স্থানীয়দের সহায়তায় ভাঙন ঠেকানোর কাজ চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়া ঘাটে ২৫ কেজির পাঙাশ বিক্রি ৭১ হাজার টাকায়

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বোরো ফসলের জমি তলিয়ে যাওয়ার শঙ্কা

আপডেট সময় : ০২:০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬