ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

পটিয়ায় মুরগির ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালিকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় নিজ মুরগির ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামে এক খামারি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার করলডেঙ্গা আহলা দরবার শরীফ এলাকার নন্দীপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রনি ওই এলাকার বুলবুল চৌধুরীর ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে ফার্মে গিয়ে লাইটের সুইচ দিতে গেলে রনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সুইচে ত্রুটি থাকায় তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

পটিয়ায় মুরগির ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালিকের মৃত্যু

আপডেট সময় : ০৩:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬