দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং নতুন করে আরও ডিজেল আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার টন ডিজেল মজুত আছে এবং ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল দেশে পৌঁছাবে। ফলে জ্বালানি সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া দেশে জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ঝুঁকি থাকলেও তা আতঙ্কের পর্যায়ে নেই। বিগত সরকারের আমলে জঙ্গি নিয়ে অতি প্রচার এবং অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে জঙ্গি নেই বলে যে দাবি করা হয়েছিল, তার কোনোটিই পুরোপুরি সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।
রিপোর্টারের নাম 

























