ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মির্জাপুরে কৃষি জমির টপ সয়েল যাচ্ছে ইটভাটায়, হুমকিতে চাষাবাদ

টাঙ্গাইলের মির্জাপুরে তিন ফসলি জমির উপরিভাগের মাটি বা টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের তিনটি গ্রামে গত দুই মাস ধরে দিন-রাত সমানতালে চলছে এই মাটি কাটার মহোৎসব। এতে ওই এলাকার কৃষি জমি স্থায়ীভাবে উর্বরতা হারানোর ঝুঁকিতে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র সাধারণ কৃষকদের ভয়ভীতি দেখিয়ে কিংবা প্রলোভন দিয়ে ফসলি জমির মাটি তুলে নিচ্ছে। এক্সকাভেটর দিয়ে গভীর গর্ত করে মাটি কাটার ফলে পাশের জমিগুলোও ধসে পড়ার আশঙ্কায় রয়েছে। কৃষি বিভাগ বলছে, এভাবে টপ সয়েল কেটে নিলে জমির উৎপাদন ক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হবে।

মাটি ব্যবসায়ীরা ইউনিয়ন পরিষদ বা প্রশাসনের অনুমতির দাবি করলেও বাস্তবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী কৃষকরা। পরিবেশ ও আবাদি জমি রক্ষায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটের কারণে নবীনগরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

মির্জাপুরে কৃষি জমির টপ সয়েল যাচ্ছে ইটভাটায়, হুমকিতে চাষাবাদ

আপডেট সময় : ১২:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬