ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে লুট হওয়া ৬১০ বস্তা চাল উদ্ধার, আটক ২

সিরাজগঞ্জ থেকে অপহৃত ৬১০ বস্তা কাটারিভোগ চালসহ একটি ট্রাক উদ্ধার করেছে গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে স্থানীয় বাজারের বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে ৫৭০ বস্তা চাল এবং ফুলবাড়িয়া এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় লিটন সরকার ও সুমন সরকার নামে দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বগুড়ার শেরপুর থেকে চাল নিয়ে ঢাকায় আসার পথে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় অস্ত্রের মুখে চালকের হাত-পা বেঁধে ট্রাকটি ছিনতাই করে দুর্বৃত্তরা। পরে মালিকের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কালিয়াকৈরের বিভিন্ন ব্যবসায়ীর গোডাউন থেকে লুট হওয়া চাল উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন: মতলব উত্তরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

সিরাজগঞ্জে লুট হওয়া ৬১০ বস্তা চাল উদ্ধার, আটক ২

আপডেট সময় : ০৩:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬