ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

দুই ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে গেল কুমিল্লা নগরী, চরম ভোগান্তিতে বাসিন্দারা

সামান্য বৃষ্টিতেই কুমিল্লার প্রধান প্রধান সড়কগুলো জলমগ্ন হয়ে পড়ার দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি মিলছে না নগরবাসীর। মঙ্গলবার সকালের মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে শহরের কান্দিরপাড়, স্টেডিয়াম রোড, ছোটরা ও রেসকোর্সসহ অধিকাংশ এলাকা তলিয়ে যায়। ফলে স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়।

এক সময়ের পুকুর ও জলাধারের শহর কুমিল্লায় অপরিকল্পিত নগরায়ণ এবং জলাধার ভরাট হওয়ার কারণে এই জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। বিগত দেড় দশকে একাধিক মেয়রের দায়িত্ব পালন এবং হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও ড্রেনেজ ব্যবস্থার কোনো টেকসই উন্নতি হয়নি। বর্তমানে সিটি করপোরেশনের প্রশাসনিক দায়িত্বে থাকা নবাগত প্রশাসকের কাছে স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই স্থায়ী সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন: মতলব উত্তরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

দুই ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে গেল কুমিল্লা নগরী, চরম ভোগান্তিতে বাসিন্দারা

আপডেট সময় : ০৩:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬